1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিয়ের দাবীতে ছাত্রদল নেতার বাড়িতে তরুনী, আত্মহত্যার হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৫২|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

গৌরনদীতে বিয়ের দাবীতে ছাত্রদল নেতার বাড়িতে তরুনী, আত্মহত্যার হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,প্রতিদিনের ক্রাইম ডেক্স বরিশালঃ বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইততেশাম পারভেজের বাসায় বিয়ের দাবীতে অনশন শুরু করেছে এক তরুনী। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ওই তরুনী ছাত্রদল নেতার বাসার সামনে অবস্থান নেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা তরুনী অভিযোগ করে বলেন, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছাত্রদল নেতা পারভেজের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে অন্তরঙ্গ সময় কাটান পারভেজ। গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে পারভেজের মামা বাড়িতে বিয়ের জন্য ওই তরুনীকে ডেকে নেওয়া হয়। এসময় তাকে বিয়ে না করে পালিয়ে যায় পারভেজ। পরে পারভেজের মামা নিয়ামুল সরদার সহ অন্যান্যরা মারধর করে তাকে তাড়িয়ে দেয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, রোববার বিকেলে বিয়ের দাবীতে পূনরায় পারভেজের মামা বাড়িতে যাই। এসময় দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় পারভেজ ও মামা পরিবারের সদস্যরা। পারভেজ তাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে বলেও হুমপি দেন। গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, খবরপেয়ে রোববার রাতে তরুনিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com