1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

গৌরনদীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টাট,এ,এস,মামুনঃ-

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে ধারন করে বুধবার ২৬ নভেম্বর বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি’র মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। তিনি প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং এখন সময়ের দাবি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী  প্রেসক্লাব আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী সোনালী ব্যাংকের ম্যানেজার নৃপেন্দ্রনাথ মন্ডল। ‎অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান,উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার প্রান্তিক খামারি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com