1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত

গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল, সংলগ্ন সড়ক ও বাজার এলাকার আবর্জনা অপসারণে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ওই কর্মসূচির ধারাবাহিকতায় খাল, সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পুনঃখননকৃত খাল ও আশপাশে জমে থাকা আবর্জনা এবং বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও বাজার এলাকাও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,বাটাজোড় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজাদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য গৌরনদী গড়ে তোলা সম্ভব।”

আয়োজকদের ভাষ্য, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গৌরনদী গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com