1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল, সংলগ্ন সড়ক ও বাজার এলাকার আবর্জনা অপসারণে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ওই কর্মসূচির ধারাবাহিকতায় খাল, সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পুনঃখননকৃত খাল ও আশপাশে জমে থাকা আবর্জনা এবং বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও বাজার এলাকাও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,বাটাজোড় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজাদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য গৌরনদী গড়ে তোলা সম্ভব।”

আয়োজকদের ভাষ্য, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গৌরনদী গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com