1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:০৫|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আ. রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পরিচালিত অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ৩২০০ লিটার ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আরও জানা যায়, অতিরিক্ত মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত তেল বাজার কমিটির জিম্মায় রেখে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com