1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৪৬|
সংবাদ শিরোনামঃ
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক

গৌরনদীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

এ,এস,মামুন,স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠনিক কার্যক্রমকে আরো সুসংগঠিত করতে বরিশালের গৌরনদী উপজেলা সদরে দলটির নতুন উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রীক নয় বরং আদর্শভিত্তিক ও সেবামূলক। আমরা বিশ্বাস করি নীতিনিষ্ঠ নেতৃত্ব, সমাজকল্যাণে অংশগ্রহণ এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির মুক্তি সম্ভব। এ কার্যালয় শুধু একটি অফিস নয়, বরং তা হবে নৈতিকতা, জনসম্পৃক্ততা ও সংগঠনিক গতিশীলতার কেন্দ্র। সময় এসেছে রাজনীতিতে ভ্রষ্টাচার ও আত্মস্বার্থের বিপরীতে ঈমানি শক্তিকে ঐক্যবদ্ধ করার।

গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আল-আমীনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা সেক্রেটারি বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি রুহুল আমিন সবুজসহ অন্যান্যরা।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিনের সংকটমুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com