1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:১৬|
সংবাদ শিরোনামঃ
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও ও সংবাদ কর্মিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম । তিনি বক্তব্যে বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, আগৈলঝাড়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সুচিত্রা বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিল্পী বনিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরনদী উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ দলোয়ার হোসেন। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com