1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী এসিল্যান্ড ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল অভিযুক্ত কর্মচারী বদলি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

গৌরনদী এসিল্যান্ড ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল অভিযুক্ত কর্মচারী বদলি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন নানা অজুহাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আব্দুর রহিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও এবার ভিডিও প্রকাশের মাধ্যমে তা স্পষ্ট হলো। ভিডিওটি ১২ মে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেকর্ড করা হয়।

সেবাপ্রার্থীদের অভিযোগ, নামজারি, খতিয়ান যাচাই, বন্দোবস্তি, তদন্তসহ নানান নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারি ফি যেখানে ৫০ টাকা, সেখানে দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ।

নিয়ম অনুযায়ী, নামজারির ফাইল উপজেলা সার্ভেয়ারের অনুমোদনের পর যায় আব্দুর রহিমের কাছে। তিনি নোটিশ জারি করেন। কিন্তু প্রতিটি নোটিশ জারির ক্ষেত্রে তিনি দাবি করেন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ঘুষ, যা ফি নির্ধারিত ৫০ টাকার অনেক গুণ।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি। তবে আব্দুর রহিমকে মেহেন্দিগঞ্জে বদলি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com