1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রির অভিযোগে ফার্মেসিগুলোকে সতর্ক করলেন গৌরনদী উপজেলা প্রশাসন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র ও অবৈধভাবে স্টেরয়েড ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড ওষুধ বিক্রির অভিযোগে কয়েকটি ফার্মেসিকে সতর্ক করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালচক্রের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। সাধারণ রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় রেবিস প্রতিরোধী “রেবিক্স” ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম,ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান আকবার সহ অনন্য কর্মকর্তা কর্মচারীগণ।

এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের আশা, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com