1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা নির্বাচনে কর্মীসভা ও প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হারিছ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০১|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

গৌরনদী উপজেলা নির্বাচনে কর্মীসভা ও প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হারিছ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় কর্মীসভায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হারিছুর রহমান হারিছ। ইউনিয়ন ও ওয়ার্ডের পারা মহল্লাসহ হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।বরিশালে ২৯ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এরই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

(১৮ এপ্রিল) থেকে প্রচার প্রচারণা শুরু থেকেই গৌরনদী উপজেলা শহরের অলিগলি, শপিংমল ও মার্কেট এবং ইউনিয়নের হাটবাজার, দলীয় কার্যালয়সহ এলাকা ভিবিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হারিছুর রহমান হারিছ।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন হারিছুর রহমান হারিছ। তিনি গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন।

তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে দোয়া কামনা করেছেন।

তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে ৩-৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে ভোটারদের কাছে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন হারিছুর রহমান হারিছ।

এ বিষয়ে কথা হয় প্রার্থী হারিছুর রহমান হারিছ এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইশ্না আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এবং উন্নয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

এ ব্যাপারে তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার আশায় মাঠ আগে ভাগেই সাজিয়েছেন। এখন প্রতীক পেলে জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।

হারিছুর রহমান হারিছ আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com