1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি'র শ্রদ্ধা নিবেদন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র শ্রদ্ধা নিবেদন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, গৌরনদী বরিশাল পতিনিধিঃ- রক্ত প্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয়। সেই আত্মত্যাগের দিন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বরিশাল জেলার গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান,বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)।

মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ,এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক এবং সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, নেতৃবৃন্দদের সারি দেখা যায় শহীদ মিনারে।

১২টা এক মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এক মিনিট নীরবতা পালন করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ।উপজেলা কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এরপর গৌরনদী পৌরমেয়র হারিছুর রহমান হারিছ, বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা

পুষ্পস্তবক অর্পণ করেন, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার কর্মকর্তা, ফায়ার সার্ভিস,ভাষা সৈনিক,গৌরনদী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লীবিদ্যুৎ কর্মকর্তা, গৌরনদী প্রেসক্লাব,গৌরনদী উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের সাংবাদিক ও প্রাধ্যক্ষরা। এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com