1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে -ভিপি নুর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে -ভিপি নুর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালি যাওয়ার পথে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমার নামাজ শেষে পথসভায় নুর বলেন,

শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুনরা নেতৃত্ব দেবে। যেই তরুনরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুনদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই তরুনদের হাতেই দেশ নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ।

তিনি বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র জায়গায় তরুনদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুনদেরও সর্বস্তরের জনগনের পালস বুঝে কাজ করতে হবে।
ভিপি নুর আরও বলেন, এতোদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিলো। আজকে যারা তরুনরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান তাদেরকে এই সকল দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুন বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহন করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com