1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, খুলনাঃ- সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্যের সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন করা হয়।

দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’কে আহবায়ক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক –মোঃ নুরুজ্জামান – দৈনিক প্রবাহ , অভিজিৎ পাল – ইনডিপেন্ডেন্ট টিভি , রকিবুল ইসলাম মতি- এসএ টিভি , যুগ্ম সদস্য সচিব শিশির রঞ্জন মল্লিক – মাই টিভি ,আব্দুল লতিফ মোড়ল দৈনিক – যুগান্তর ডুমুরিয়া , নির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু – মাছরাঙ্গা টিভি , এস এম মাহবুবুর রহমান – দৈনিক ভোরের ডাক , তরিকুল ইসলাম ডালিম – বাংলা টিভি , মো আখতারুজ্জামান লিটন – এশিয়া টিভি ডুমুরিয়া , মো. সাইফুল্লাহ তারেক- দৈনিক প্রবাহ ফুলতলা , মহিদুল ইসলাম শাহীন – দৈনিক আমার সংবাদ বটিয়াঘাটা , ইন্দ্রজিৎ ঠিকাদার –দৈনিক নাগরিক ভাবনা – বটিয়াঘাটা , মফিজুল ইসলাম জুম্মান – দৈনিক ইত্তেফাক তেরখাদা , মোঃ আলাউদ্দিন- প্রবাহ নিউজ কয়রা , মোঃ কামাল হোসেন – আজকের পত্রিকা কয়রা, তানিশা খাঁন – দৈনিক প্রবাহ ,ওয়াহিদ মুরাদ – দৈনিক মাতৃভূমি খবর দিঘলিয়া, স্নেহেন্দু বিকাশ – আমাদের সময় পাইকগাছা , মোহাম্মদ শামীম – প্রবাহ নিউজ , মো:মামুন হাসান- দৈনিক বাংলার দুত , মাসুম বিল্লাহ ইমরান -কে টিভি ২৪, । উক্ত কমিটির মোট সদস্য সংখ্যা ৯০ জন।
উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারি মাসে খুলনায় কর্মরত সাংবাদিকদের মাঝ থেকে ফ্রি প্রেস আনলিমিটেড , আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মশালার জন্য আবেদন চাওয়া হয় ।

তারই পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য থেকে মৌট ৯০ জন সাংবাদিককে নির্বাচন করা হয়।
ওই ৯০ জন সাংবাদিকের মধ্য থেকে গত ৩১ জুন একটি প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে সাধারণ মিটিং-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সংগঠনটি সাংবাদিকদের উন্নয়ন ও অ্যাডভোকেসির মাধ্যম হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com