1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৪১|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার”

কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

“কর্মের মাঝে বেঁচে থাকি, কর্মের মাঝেই একদণ্ড শান্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য”-এর উদ্যোগে কোরবানির ঈদকে ঘিরে এক বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে রাত ১১টায় চাঁদশী বাজার সংলগ্ন সংগঠনের কার্যালয় থেকে সদস্য, অতিথি ও অভিভাবকদের নিয়ে একটি আনন্দ ভ্রমণ দল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ যাত্রাপথে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। গান, আড্ডা, হাস্যরস ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে পুরো সফরটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠনটির সভাপতি মোঃ শামীম সরদার এর উদ্যোগে এর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবায়িত হয়। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকত ভ্রমণ, দলীয় আড্ডা, ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় লটারি ড্র। যাত্রাপথ থেকেই লটারি কার্যক্রম শুরু হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। পরে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার। তিনি সংগঠনের এমন ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রমে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শামীম সরদার, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (লিমন), সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদার, কোষাধ্যক্ষ রিপন সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সামাজিক বন্ধন, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবে।

দিনব্যাপী আনন্দ-উৎসব, সৌহার্দ্য ও মিলনের আবহে অনুষ্ঠিত এই বনভোজন ও মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com