1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৬ জুন) সকালে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি কালিয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
ডেঙ্গুমুক্ত কালিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com