1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া প্রাথমিক শিক্ষার্থী দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করেন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

কালিয়া প্রাথমিক শিক্ষার্থী দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করেন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র -ছাত্রীদের প্রাথমিক চক্রের পরিসমাপ্তি উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয় ৩০/১১/২০২৫ রোজ রবিবার বেলা ১১ টা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃআশরাফ উদ্দিন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক।

সভাপতিত্ব করেন জনাব এস এম তাজকির আহমেদ উপজেলা সহকারী শিক্ষা অফিসার, কালিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সোহেল মোল্লা সহকারী শিক্ষক(ব্যাবসায় শিক্ষা) পাঁচগ্রাম ওসমান গনি মাধ্যমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব সবুজ আলী মন্ডল সহকারী শিক্ষক (গণিত) পাঁচগ্রাম ওসমান গনি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন বিদায়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।

সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আসছেন জনাব রুমা সহকারী শিক্ষক আরো উপস্থিত ছিলেন, জনাব করিমুন নেছা সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়।বিদায়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন মুসলিমা খানম।

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক এবং অন্যান্য অভিভাবকবৃন্দ তাদের অর্থায়নে বিদ্যালয়ে একটি তিন সিটের সোফা সেট কয়েকটি টি টেবিল উপহার দেয়ার জন্য আশ্বস্ত করেন।বিদায়ী বড় ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বক্তব্য রাখে চতুর্থ শ্রেণীর সুমাইয়া এবং তৃতীয় শ্রেণীর সুমাইয়া।বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে মোঃআলী আজগার মোল্লা, মরিয়ম আক্তার মারিয়া এবং হালিমা বেগম।বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক জনাব আল আমীন সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ ও উপদেশ মূলক বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফ উদ্দিন সাহেব শিক্ষার্থীদের উৎসাহ মূলক অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রাখেন এবং বিদ্যালয় এর কার্যক্রম দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি অব্যাহত রাখতে তিনি নিজ অর্থায়নে বিদ্যালয় একটি মিনি পার্ক করে দেয়ার প্রস্তাব রাখেন।উপস্থিত সকল অভিভাবক ও সদস্য মন্ডলী উক্ত প্রস্তাবে খুশি হন এবং তাকে হরতালির মাধ্যমে ধন্যবাদ জানান।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আজমল মোল্লা দোয়া ও মোনাজাত এরপর সকল শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, জনাব আল-আমীন প্রধান শিক্ষক সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com