1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান( ওসি খা) চেয়ারম্যান নির্বাচিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান( ওসি খা) চেয়ারম্যান নির্বাচিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইলঃ- নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান (ওছি খা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। খান শামীম রহমান চিংড়ি মাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট। এছাড়া সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মোটর সাইকেল প্রতীকে ১১হাজার ৪৭৫ ভোট, মোঃ মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে ১০হাজার ৪০৭ ভোট ও এসএম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭হাজার ৪৬০ ভোট।

কালিয়া উপজেলায় ৮২টি কেন্দ্রে ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ১১৬জন ভোটার। বাতিল হয়েছে ২হাজার ৫৪৯। ভোট পড়েশে শতকরা ৪০ দশমিক ১৬ শতাংশ। চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। এছাড়া ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য্য ১৩ হাজার ৭৩৭ ভোট ও আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোট ও সোহেলী পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।

রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দীন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com