1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে নিহত -১ আহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮

কালকিনিতে বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে নিহত -১ আহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন খানঃ-কালকিনিতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু আহত দুই জন

মাদারীপুরের কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নে হাতবোমা বানাতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ ২০২৪) দুপুর ১-টার দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের মোছলেম শিকদারের ছেলে মোদাচ্ছের শিকদার (৫০)

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামের এক ব্যক্তির বাড়ীর পাশে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের শিকদারসহ তিন-চার জন। এমতাবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে ১ জন ঘটনাস্থলেই নিহত হন এবং বোমার তেজস্ক্রিতায় আরো ২ জন গুরুতর আহত হন। আহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। কোন কারণে হাত বোমা তৈরি করছিলেন, সে বিষয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর, আলাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে চর দৌলতখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদারীপুর- বরিশাল সীমান্তবর্তী এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে একজনের লাশ উদ্ধার করি। লাশের সারা শরীর আগুনে ঝলসানো রয়েছে। তবে এলাকাবাসী থেকে জানতে পেরেছি। হাত বোমা বানানোর সময় তিনি নিহত হতে পারেন। এ ব্যাপারে অধিক তদন্তের মাধ্যমে সঠিক কারণ যানা যাবে।লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com