1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে তিন নারী ছিনতাইকারী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৩৫|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

কালকিনিতে তিন নারী ছিনতাইকারী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

শ্রাবণ খান সজীব,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলার কালকিনিতে একটি শপিং মল মার্কেটে আশা এক মহিলার ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার(১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার থানা মোড় লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে কালকিনি থানা পুলিশ ওই নারী ছিনতাইকারীদেরকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

আটককৃত ওই নারী ছিনতাইকারীরা হলেন মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডন শপিং মলে মার্কেট করতে আসা একজন নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওই ছিনতাইকারীরা। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে, তাদেরকে হাতে-নাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com