1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা কমিটির জোরালো উপস্থিতি দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

কালকিনিতে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুর জেলার কালকিনিতে পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বার) দুপুরে পৌর এলাকার দক্ষিন জনারদন্দী এলাকায় অভিযান চালিয়ে ওই ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলামের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় একজন ভূক্তভোগী।

পরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com