1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার আলোচনার শীর্ষে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

কালকিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার আলোচনার শীর্ষে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-চলছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ । নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন।

নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা । উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনী মাঠে এগিয়ে আছেন যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুজ্জামান সরদার।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ।

উপজেলাবাসী আস্থা রাখতে চান নুরুজ্জামান সরদার এর উপর । তাই এ দিক থেকে জনগণের আস্থার মানুষ হচ্ছেন নুরুজ্জামান সরদার। তাই তিনিই হচ্ছেন কালকিনি উপজেলার সকলের পছন্দের প্রার্থী এমন গুঞ্জনই এখন শোনা যাচ্ছে কালকিনি উপজেলার সাধারণ জণগনের মুখে।

গত ২ মে ঘোড়া প্রতীক পেয়ে নুরুজ্জামান সরদার বলেন, কালকিনি উপজেলা বাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারাই আমার শক্তি ।

আমি কালকিনি উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা গড়ে তুলতে বদ্ধ পরিকর। কেননা জনগণই তার নাড়ির স্পন্দন ।

তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলস কাজ করেছি ।

জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো, বিজয়ী হতে পারি আর না পারি । ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের । ভোটাধিকারে কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি।

এই নির্বাচনে খারাপ মানুষ নির্বাচিত হলে ক্ষতি হবে আপনাদের,যেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদান করবেন। অযোগ্য কাউকে নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না। আমি আপনাদের কালকিকিনি উপজেলার সন্তান। আমি আপনাদের সন্তান। আপনারই আমার চিন্তা চেতনায় বিরাজমান। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই । আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com