
মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল প্রতিনিধিঃ-
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলায় ফাইভ জিরো বাস্তবায়ন কার্যক্রম এর অগ্রগতি তুলে ধরে ধর্মীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই( সোমবার) সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে রামপাল এরিয়া ডেভেলপমেন্টে কো- অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, রামপাল থানার ওসি ( তদন্ত) সুব্রত বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্নিজ ফাতেমা শেফা, এসময় আরো বক্তব্য রাখেন খ্রিস্টান ধর্মীয় নেতা, ইসলাম ধর্মীয় নেতা , হিন্দু ধর্মীয় নেতা সহ উয়থ ফোরামের সদস্যবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, ও অনন্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের অফিসার বৃন্দ, সহায়তাকারীগন, সরকারী বেসরকারী কর্মকর্তাগণ, এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ।
এসময় উপজেলাকে ফাইভ জিরো প্লাস যার মধ্যে রয়েছে শূন্য ক্ষুদা, শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম, শূন্য স্কুলড্রপ আউট, শূন্য অপুষ্টি ও শূন্য প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে যে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রাম তার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং সামনে কিভাবে কোন ধরণের পদক্ষেপের মাধ্যমে এটাকে যথাযথ বাস্তবায়ন করা যায় সে বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করা হয় । বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে যে আইনী ব্যবস্থা রয়েছে এবং উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিতি মোট দুই শতাধিক সকলের কাছ থেকে শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল ড্রপ আউট বাস্তবায়নে অঙ্গীকার মানায় স্বাক্ষর গ্রহণ করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন কুমার চৌকিদার।