1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে নিঃস্ব বাবুলাল বিস্বাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:১৪|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে নিঃস্ব বাবুলাল বিস্বাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিজের আয়ের শেষ সম্বল ভ্যানটি হারিয়ে নিঃস্ব বাবুলাল বিস্বাস (৬০)। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর তালতার মাঠ গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ এলাকায় বাসিন্দা।তিনি স্ত্রী,তিন ছেলে সন্তান নিয়ে ছোট একটি ঘরে থাকেন বাবুলাল বিস্বাস। পরিবার চালাতে বাধ্য হয়ে একমাত্র সম্বল ভ্যান নিয়ে আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে কাজ করে বেড়ান।দুমুঠো ভাতের আশায় তিনি এই বয়সে কঠোর পরিশ্রম করে ভ্যান চালান।বাবুলাল বিস্বাস বলেন, গত (২৬ এপ্রিল) বুধবার বাবুলাল বিশ্বাসের মা হঠাৎ স্ট্রোক করে পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান,

গত শুক্রবার বিকাল একটার দিকে মায়ের জন্য খাবার নিয়ে উপার্জনের একমাত্র ভরসার ভ্যান গাড়িটি নিয়ে হাসপাতালে যায়, হাসপাতালের নিচে গাড়িখানা রেখে দোতলায় খাবার নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তার মা মারা যায়,  পরে নিচে এসে দেখে আয়ের একমাত্র ভ্যান গাড়িটিও চুরি হয়ে যায়,অনেক খোজাখুজির পরেও আমার ভ্যানটি পাই নি।বাবুলাল বিস্বাস কান্না করতে করতে আরও বলেন, আমি স্থানীয়দের সহযোগিতা নিয়ে ভ্যানটি কিনেছিলাম।

এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কারও ক্ষতি করিনি, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আল্লাহ আমি এখন কী করে খাব? কে আমাকে খাওয়াবে? তুমি ছাড়া আমার ভরসার আর কেউ নেই।বাবুলাল বিশ্বাসের চোখের পানি দেখে বাবুলাল কে আসে পাসের লোকজন দেখতে আসা সাধারণ মানুষের চোখের পানি রাখতে পারলেন না সাধারণ জনগণ।বাবুলাল বিস্বাস এর সাথে যোগাযোগ করার নাম্বার 01727141862,,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com