1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস ও ইউআরটি সদস্যদের মধ্যে প্রকল্প থেকে প্রেরিত পেনড্রাইভ প্রদান করা হয়।

১০ ই সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন এ সময় উপস্থিত থেকে উক্ত পেনড্রাইভ প্রদান করেন।

উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন কালকিনি উপজেলায় ১০ টি ইউনিয়ন আছে তার মধ্যে ২ টি ইউনিয়ন এক্টিভিশন এবং বাকী ৮ টি ইউনিয়ন ম্যানটিনেস । তিনি আরও বলেন যে গ্রাম আদালত বিগত দুই ফেইজে ৮ টি ইউনিয়নে কাজ হয়েছে বাকী ২ টি ইউনিয়নে আগে কখনও গ্রাম আদালতের কাজ হয়নি। উপজেলা নির্বাহী অফিসার তখন জানতে চান গ্রাম আদালতের নথি রেজিস্টার হালনাগাদ করা সহ সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন সঠিকভাবে কাজ করেন কিনা সে সম্পর্কে জানতে তিনি সকল চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন আমি নিয়মিত প্রতি মাসে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথি রেজিস্টার পর্যবেক্ষণ করবো। তিনি বলেন এটা সরকারি কাজ কোন এনজিওর কাজ নয়। তিনি বলেন চলতি মাসে কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করবো প্রয়োজনে হিসাব সহকারীগন বিগত তিন মাসের নথি রেজিস্টার নিয়ে আসবে কিভাবে নথি রেজিস্টার লিখে সঠিকভাবে কাজ করে যাচ্ছে কিনা। তিনি বলেন আমার মাসিক কর্মপরিকল্পনা অবশ্যই প্রতিটি ইউনিয়নের গ্রাম আদালত সহ অন্যান্য কাজ দেখবো।

উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটরকে বলেন প্রতিটি ইউনিয়নে তথ্য আমাকে জানাবেন কোন কোন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীগন গ্রাম আদালতের ভালো কাজ করে এবং কোন কোন ইউনিয়নের হিসাব সহকারীগন কাজ করেননা।এ সম্পর্কে উপজেলা কো-অর্ডিনেটর নির্দেশনা প্রদান করেন।

উপজেলা কো-অর্ডিনেটর কালকিনি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের মাঝে প্রকল্প থেকে প্রেরিত পেনড্রাইভ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com