1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২৬|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রথম বারের মতো রাজশাহীতে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

রাজশাহীর পুরাতন সার্ভে ইন্সটিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত প্রায় এক একর এলাকা জুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

রাজশাহীর বাসিন্দা মিলন বলেন, রাজশাহী কলেজে সাধারণ মানুষ শহীদদের স্মরণের ফুল দিতে যান। এতে করে সবাইকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। সেই বিবেচনায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, মহানগরীতে নির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-এর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক গুরুত্বপূর্ণ প্রতীক।

সোমবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, মঙ্গলবার এই নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারটি উন্মুক্ত করে দেয়ার সিধান্ত আসতে পারে। তবে প্রচার-প্রচারণা ও উদ্বোধনের বিষয়টি জেলা প্রশাসন দেখবেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com