1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের কৃতি সন্তান ববির ইতিহাস বিভাগ সংসদের সাধারণ সম্পাদক ইজাজুল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:২৩|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

উজিরপুরের কৃতি সন্তান ববির ইতিহাস বিভাগ সংসদের সাধারণ সম্পাদক ইজাজুল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্ৰামের কৃতি সন্তান ইজাজুল রহমান শুভ ববির ইতিহাস বিভাগ সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগ সংসদ নির্বাচন (ছাত্রকল্যাণ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স-সভাপতি(ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ফারদ্বীন হোসেন খান ও সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়েছে ইজাজুল রহমান শুভ। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে আজ বেলা তিনটার (২০ মার্চ) দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরী এ কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ফারদ্বীন হোসেন খান বলেন, আমি চাই শিক্ষার্থীদের প্রগতিশীল চিন্তা-চেতনার বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চলমান ও বিভিন্ন বিষয়ের উপর গবেষণা, সেমিনার, আলোচনা ও প্রকাশনা ইত্যাদি আয়োজন করার। এছাড়া ছাত্র-শিক্ষক কর্তৃত্বমূলক সম্পর্ক নয় বরং সহায়তার সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।

নবনির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান মুন্সী, কোষাধ্যক্ষ মোঃ সুমন রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আরিফ ইস্তিয়াক পাভেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ খাইরুজ্জামান। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদুল, রওনক আরা জিনান, এম. সাইফুল্লাহ, আল মাহমুদ রকিব, মোঃ শাকিব মোল্লা, ইসরাত জাহান ও সাদিয়া আফরোজ বৃষ্টি। ববির ইতিহাস বিভাগ সংসদের সাধারণ সম্পাদক ইজাজুল রহমান শুভ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com