1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩ রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫

পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্কঃ-

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আজ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

আজ ও আগামীকাল রোববার পিআইবি মিলনায়তনে এই ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যবৃন্দ।

পিআইবি জানায়, কর্মসূচির মূল লক্ষ্য হলো— সাংবাদিকদের এআই প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশল এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ ও সচেতন করে তোলা। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তি ও বিভিন্ন আধুনিক টুলস ব্যবহার করে আরো দ্রুত, কার্যকর এবং নির্ভুল প্রতিবেদন তৈরিতে সক্ষম হবেন।

দুই দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর নানামুখী ব্যবহার এবং এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট (ডিপফেক) শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা রক্ষা এবং সাংবাদিকতার মূল নৈতিকতা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— বিভিন্ন এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের আধুনিক কৌশল, ডিজিটাল কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তথ্য যাচাই করে মানসম্মত সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাবির খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সাইফার্ডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com