1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুড়া-জল্লা-সাতলা সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সানুহার এলাকায় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির ৮ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ভৈরব এলাকার মেসার্স মনিরুল হক।

সড়কটির নির্মাণকাজ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষ ছিল। কাজ শুরু হওয়ায় সানুহার, ধামুড়া, জল্লা ও সাতলা এলাকার মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ শেষ হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াতের দুর্ভোগ কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সহসভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহীন শিকদার, উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এলজিইডির তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com