1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে স্কুল কমিটির সভাপতি নির্বাচন রহস্যজনক ভাবে স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কমিটির ক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০১|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

উজিরপুরে স্কুল কমিটির সভাপতি নির্বাচন রহস্যজনক ভাবে স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কমিটির ক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন করতে এসে রহস্যজনক ভাবে সভাপতি নির্বাচন স্থগিত করে চলে গেলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান।

২৭ মার্চ বুধবার বিকেল তিনটায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরবর্তী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে বসেন।

সভায় বর্তমান সভাপতি ও শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার কে পুনরায় সভাপতি হিসেবে প্রস্তাব করেন ছাত্র অভিভাবক মোঃ বাবুল হোসেন খান উক্ত প্রস্তাবে সমর্থন করেন মোঃ মাসুদুল আলম হাওলাদার, ছাত্র অভিভাবক ও ডোনার সদস্য মোঃ আব্দুল লতিফ মোল্লা।

অপর দিকে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ অলিউল মল্লিক নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করেন, সভাপতি নির্বাচিত সভায় অলিউল মল্লিককে কেউ প্রস্তাব ও সমর্থন করেননি।

উক্ত সভায় সভাপতি হিসেবে অন্য কোন সভাপতির নাম প্রস্তাব আসেনি। কিন্তু শিক্ষা কর্মকর্তা ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অন্য একটি রুমে গিয়ে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এসে সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা করেন এতে উপস্থিত কমিটির সদস্যের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান জানান সভাপতি নির্বাচনের বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে পরামর্শ চাইলে তিনি আমাকে নির্বাচন স্থাগিত করার নির্দেশ দেন। তাই আমি নির্বাচনে স্থগিত করেছি মাত্র।

কি কারনে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি নির্বাচন স্থগিত করতে বলেছেন এ বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেনি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com