1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

উজিরপুরে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উজিরপুর সংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বেলা ১২ টায় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সারা দেশব্যাপী কিছু অসৎ ছাত্র ও চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ মিলে উজিরপুর সহ বিভিন্ন অঞ্চলে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে এমন বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সমর্থন করে না। একই সাথে উজিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন অথবা পৌরসভার কমিটি নেই। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কেউ যদি ছাত্রদের পরিচয় দিয়ে অথবা ছাত্রদেরকে সামনে ফেলে সন্ত্রাস চাঁদাবাজি চেষ্টা করেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করে থাকে বা দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে তার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি প্রমাণসহ জানাতে পারেন। কোন ভাবেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেনা। এ বিষয়ে স্থানীয়দেরকে সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান তারা।

উজিরপুর সাংবাদিক  ইউনিয়নের সভাপতি,আঃ রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান হাসান নাদিম,সাকির আহমেদ অন্তু,রিয়াজউদ্দিন,আব্দুল্লাহ আল সাকিব,বেল্লাল ইসলাম মিদুল, সময় উপস্থিত ছিলেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা, নাজমুল ইসলাম আরাফাত, আব্দুল্লাহ আল সাদ রাফি, মাহমুদুল হাসান শাকিব ও সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক বিপ্লব হাজারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com