1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মসজিদ কমিটি ও ইমাম নিয়ে দ্বন্দ্ব, মসজিদের মাইক, ফ্যান, আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উজিরপুরে মসজিদ কমিটি ও ইমাম নিয়ে দ্বন্দ্ব, মসজিদের মাইক, ফ্যান, আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধঃ- বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজীরা গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদের কমিটি ও ইমাম নিয়ে দ্বন্দ্বের জেরে ফ্যান মাইক ও আইপিএস খুলে নিয়ে যায় প্রতিপক্ষ মুসল্লিরা।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম আব্দুল হাইকে মসজিদের সভাপতি চাকরি থেকে অব্যাহতি দিলে ইমামপন্থী মুসল্লীরা মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে পরিত্যক্ত একটি মসজিদের স্থাপন করেন। স্থানীয় যুবক মেহেদী হাসান ইমরান জানান ১৭ মে শুক্রবার জুমার নামাজের পূর্বে খলিল মীরের পুত্র খসরু ওরফে বাবু মীর,ইয়াসিন সরদার পুত্র ইয়ামিন সরদার, খোরশেদ শেখর পুত্র সাইফুল শেখ মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মিরা বলেন, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিদেরকে না জানিয়ে সভাপতি সাহেব ক্ষমতার অপব্যবহার করে চাকরি থেকে বাদ দেন এবং এলাকাবাসীদের সাথে দাম্ভিকতা দেখান যার ফলে মুসল্লিদের টাকায় ক্রয় কৃত ফ্যান, মাইক ও আইপিএস খুলে পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেছি।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মাহবুব উদ্দিন মোল্লা সাংবাদিকদের কে জানান, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের বাহিরে গিয়ে ঝাড়ফুক ও তাবিজ কবজের মাধ্যমে নারী পুরুষের অপ চিকিৎসা দিয়ে থাকেন যার ফলে পর্দা খেলাপ হয়।

বিষয়টি বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি শুনেন নাই, তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

তার এই ঝাড়ফুঁকের অপচিকিৎসা ব্যবসা চালু রাখার উদ্দেশ্যে স্থানীয় লোকজনদেরকে ক্ষেপিয়ে মসজিদকে ভাগা ভাগীর চেষ্টা করেন।

  1. স্থানীয় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ডাকুয়া বলেন, ওই জামে মসজিদটি বর্তমান কমিটি নিয়ে বিরোধ চলছে, একই সাথে ইমাম সাহেব কে বহিষ্কার করার ইস্যু নিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com