
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম ডাসারে মহান একুশে ফেব্রুয়ারী-২০২৪ ইং তারিখ ডাসার উপজেলা চত্বরে ১ম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একুশের এই প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ডাসার উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো ও দি ডেইলী ইভিনিং নিউজ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান, সহ-সভাপতি এমদাদুল হক কাজল, সহ-সভাপতি মাহাফুজুর রহমান খান, সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহাগ,যুগ্ন সাধারন সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক হামিদ খান রনি, কোষাধ্যক্ষ গোলাম আলী আকন, প্রচার সম্পাদক রিয়েল হাওলাদার,সহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।