1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২৭|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মো:মনিরুজ্জামান বিশেষ প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সঞ্জয় গুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ মো. বখতিয়ার, এনায়েত খান মনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহেদ ইসলাম রাতুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, মাহামুদুল আলম মিঠু, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, খেলাধুলা হচ্ছে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের সবচেয়ে বড় চিকিৎসা। অর্থাৎ যুবকরা যদি খেলাধুলায় মনেযোগী থাকে সমাজে অপরাধ কমে আসে। তাই অবশ্যই শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে।
দিনব্যাপি বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৫৫টি ইভেন্টে অংশগ্রহন করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com