1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘ভুয়া এআই ভিডিও’ প্রচারের অভিযোগে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন। রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেন”এমপি খোকন” আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল.. মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন

আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

“হাতের পরিচ্ছন্নতা রক্ষা করি,রোগ প্রতিরোধ অভ্যাস গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:বায়জিদ সরদার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম.আবুল কালাম আজাদ।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী মো.কামিম হোসেন  মেকানিক মো আল আমিন,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com