1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝুমুর হত্যার ফাঁশির দাবিতে উত্তাল: ঢাকা-বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ।

আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মো.আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

ঢাকের বাদ্য আর শারদীয় উৎসবের অপেক্ষায় দিন গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এখন যেন সাজ সাজ রব। উপজেলার ৫টি ইউনিয়নের ১৬৯টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কোথাও প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়, কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ। আবার কোনো মণ্ডপে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, চলছে আলোকসজ্জার প্রস্তুতি। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী, কারিগর ও পূজা আয়োজকেরা।

আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

উপজেলার বিভিন্ন দুর্গামন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিমার কাঠামো ও মাটির কাজ প্রায় শেষ। এখন চলছে রং, সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের শেষ ধাপের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা ও মণ্ডপের প্রস্তুতি শেষ করতে কারিগররা বাড়তি শ্রম দিচ্ছেন।

আয়োজকেরাও ব্যস্ত নিজেদের মণ্ডপকে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোথাও তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, আবার কোথাও চলছে বাহারি আলোকসজ্জার প্রস্তুতি।

প্রতিমাশিল্পী সঞ্জয় পাল বলেন, রং ও প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় নির্মাণ ও সাজসজ্জার খরচ বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাড়তি শ্রম দিতে হচ্ছে।

এদিকে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে এবার ১৬৯টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপ থেকে অভিযোগ পাওয়া যায়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রতিমা নির্মাণ, রং ও মণ্ডপের সাজসজ্জার কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব মণ্ডপের প্রস্তুতি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবকে বরণ করে নিতে আগৈলঝাড়ার ১৬৯টি পূজামণ্ডপে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রতিমায় শেষ আঁচড় আর মণ্ডপের সাজসজ্জায় ধীরে ধীরে ফুটে উঠছে উৎসবের রঙ—অপেক্ষা এখন শুধু মহালয়ার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com