1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত যতীন্দ্র নাথ মিস্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৭|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত যতীন্দ্র নাথ মিস্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ বুধবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্ব গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী’কে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী জনগনের কল্যানে রাজনীতি ও কাজ করা প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং আগৈলঝাড়াবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।

প্রসংগত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৯জুন নির্বাচনে যতীন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com