1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১

পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শাহিদা আক্তার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিদা আক্তার বামনপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয়েছে শাহিদা আক্তার। এরপর দিনভর পেরিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন না পেয়ে,,

স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন অর রশিদ পঞ্চগড় সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির থেকে কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জু আহম্মেদ জানান , ওই পরীক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com