1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আনারস ও উড়োজাহাজ প্রতীকের সমর্থনে উঠন বৈঠক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

আগৈলঝাড়ায় আনারস ও উড়োজাহাজ প্রতীকের সমর্থনে উঠন বৈঠক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ-তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন, উপলক্ষে উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেংঙ্গটিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগ ও সমর্থনে আনারস ও উড়োজাহাজ প্রতীকের উঠন বৈঠকের আয়োজন করা হয়।

২২শে মে (বুধবার) বিকেলে চেংঙ্গটিয়া বাজার ঈদগাহ্ প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর (আনারস) প্রতীক ও চেংঙ্গটিয়া গ্রামের কৃতি সস্তান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের (উড়োজাহাজ) প্রতীকের সমর্থনে এ উঠন বৈঠক অনুষ্ঠিত হয়।

চেংঙ্গটিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি আবদুস সাত্তার তালুকদারের সভাপতিত্বে আব্দুর রইচ সেরনিয়াবাত এর (আনারস) প্রতীক,রফিকুল ইসলাম তালুকদার এর (উড়োজাহাজ) প্রতীকের সমর্থনে এ উঠন বৈঠকে উপস্থিত বক্তব্য রাখেন,রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার,রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির তালুকদার এবং(৩নং) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম মানিক হাসান,সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র জয়ধর,সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন,শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দ্বীনেশ চন্দ্র জয়ধর,প্রবীণ ব্যক্তি সালাম হাওলদার,আলহাজ্ব আলমগীর তালুকদার ও জিএম ফারুক।

এসময়ে উপস্থিত ছিলেন,মো.সালাম সরদার,মো.সেলিম হাওলাদর,মো.ছাদের সরদার, শামসুল হক সরদার,সহীদ সরদার,দুলাল ঢালী,যুবলীগ নেতা শামীম তালুকদার, আসুতোষ ডাক্তার,মাহাবুব ঘরমী, সাইদুল বয়াতী,রেজাউল ঘরামী,কৃষ্ণ মুন্সী, হরবিলাস মুন্সী,মিনাল মুন্সী,ইউপি সদস্য বিএম খোকনসহ বিপুল সংখক প্রবীন ও নবীন ভোটার প্রমূখ।

একই সময়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রইচ সেরনিয়াবাত অন্যত্র সভা থাকায় মুঠোফোনে দুঃখ প্রকাশ করে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ প্রতিজ্ঞ তিনি,সেই সাথে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন।

‘সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল তালুকদার বলেন, ‘বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও আপনাদের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপজেলা বিনির্মাণের সর্বাত্মক কাজ করার অঙ্গীকার দিয়ে উড়োজাহাজ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাশে থাকার অনুরোধ জানান।

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার বলেন,’বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং রফিকুল ইসলাম তালুকদার আওয়ামী লীগের দু’জন পরীক্ষিত নেতা এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।তাদের মত সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হলে আগৈলঝাড়ার জনগণ উপকৃত হবে।উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি ২৯শে মে কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানান।

‘শেষে সভায় উপস্থিত জনতা সর্বসম্মতিক্রমে দলমত নির্বিশেষে আনারস প্রতীক ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com