1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৪৫|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ-বরিশালের হিজলা উপজেলায় প্রবাসী স্বামীর ১৮ বছরের জমানো ৩০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে মাহিনুর (২৫) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।মাহিনুর উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী।

রবিবার (২৮ এপ্রিল)এ ঘটনা ঘটে।তাদের অভিযোগ ঘটনার পরে প্রবাসী আমির হোসেনের বড় বোন মোসাঃ অফেনুর বেগম কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অদৃশ্য কারণে তাদের অভিযোগ গ্রহণ করননি কাজিরহাট থানা পুলিশ। উপায়ান্ত না পেয়ে প্রবাসীর মা খাদিজা বেগম (৭৬) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলাটি পিবিআই’র তদন্তে রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,২০১৭ সালে মোঃ আমিরের সাথে পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ  উপজেলার কাজির হাটের আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের  বিল্লাল বেপারীর মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়।পরম সুখেস্বাচ্ছন্দেই চলে তাদের সংসার।৭ বছর আগে বিয়ে হওয়া মাহিনুর নিঃসন্তানী ছিলেন। সংসারে সুখ টিকিয়ে রাখতে আমির হোসেন তাহার সাথে স্ত্রী মাহিনুরকে দেড় বছর দুবাই নিয়ে রাখেন।

বছর খানেক আগে মাহিনুর দুবাই থেকে বাড়িতে আসেন।বাড়ির লোকজনের অভিযোগ মাহিনুর তার বাবার বাড়িতেই বেশির ভাগ সময় থাকতো।তাহার চলাফেরা খুব উগ্রপন্থি ছিল। প্রবাসীর মা বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশ করছে।সংসার করতে গিয়ে সারা জীবনের সঞ্চয় সরল বিশ্বাসে বউয়ের নামে দিয়ে আমার ছেলে আজ নিঃস্ব হয়ে গেছে।

এ ঘটনায় পুত্র বধূ ও তার পরকীয়া প্রেমিক রমজান সিকদারের দৃষ্টান্তমূলক বিচার চাই ;যাতে কোনো প্রবাসী তাহার মতো আর প্রতারিত না হয়।কাজির হাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন।তাদেরকে কোটে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com