
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিনিধিঃ- আন্তর্জাতিক মা দিবস-২০২৪ উপলক্ষে নড়াইলের কালিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। বক্তব্য রাখেন কালিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ নাসির মাহমুদ, সাংবাদিক
মোঃ সোহেল রানা প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধ-
শতাধিক মহিলা উপস্তিত ছিলেন।