1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (০৭ মে) সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শান্তি রঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় সাকিল ফার্মেসিকে ৩ হাজার টাকা, রায় মেডিকেলকে ৪ হাজার টাকা, প্রমিলা ফার্মেসিকে ৪ হাজার টাকা, পলাশ মেডিকেল হলকে ১ হাজার টাকা, অসীম মেডিসিন হাউজকে ১২ হাজার টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক মানিক দাসকে ১ হাজার টাকা, মামুন ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা, দীপক বৈরাগীকে ২ হাজার টাকাসহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেখানে আরও উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com