1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে ১৩ প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে ১৩ প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য মনোনয়পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মোট ১৩ জন প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার এবং বাকাল ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক মহিলা সম্পদিকা রিপা বেগম।উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারর্নিং অফিসার বাসুদেব সরকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থীদের দাখিল করা মনোনয়পত্র যাচাই-বাছাই ৫ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com