1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত,২ শিশু সন্তানসহ স্বামী আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত,২ শিশু সন্তানসহ স্বামী আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইলঃ- নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি গ্রামে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের দুই শিশু আমেনা (৪) আনাস (৩) এবং স্বামী আতাউর রহমান গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শেখ আতাউর রহমান তার স্ত্রীসহ মেয়ে আমেনা এবং ছেলে আনাস কে নিয়ে শালনগর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নোয়াগ্রম ইউনিয়নের তেলিগাতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই স্ত্রী রিপা আক্তার নিহত হয়। এসময় আতাউরসহ দুই শিশু রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com