1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বাহাউদ্দিন নাসিমের মাতা পিতার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:২৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

মাদারীপুরে বাহাউদ্দিন নাসিমের মাতা পিতার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিমের পিতা-মহিউদ্দিন আহমেদ ও গর্ভ ধারিনী মাতা নুরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলার সদর উপজেলার কুকরাইল এলাকায় নিজ বাসভবনে সোমবার (১এপ্রিল) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এর গর্ভধারিনী মাতা মোসা নুরজাহান বেগম ও পিতা মহিউদ্দিন আহাম্মেদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসা- তাহামিনা বেগম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে। মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাবেলুর রহমান শফিক খান।

এছাড়াও উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন,যুগ্ন সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল, মতিয়ার রহমান হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাকির হোসেন হাওলাদার।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারন সম্পাদক বায়জিদ হাওলাদার।

এছাড়াও বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল , কলেজ এতিমখানা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় মুসুল্লি ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com