
স্টাফ রিপোর্টারএএস,মামুনঃ- ২১ শে রমজান হযরত মাওলা আলী (রাঃ) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে – বরিশালের গৌরনদী’র কসবা হযরত মল্লিক দূত কুমার (রাঃ) পীর সাহেবের মাজার মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এম,পি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ্, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য যুবরত্ন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।