1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে পথচারীকে চাঁপা দিয়ে বাস পুকুরে, দুই লাশ উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

উজিরপুরে পথচারীকে চাঁপা দিয়ে বাস পুকুরে, দুই লাশ উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেনে। বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।

নিহত একজনের পরিচয় নিশ্চিত করে পরিদর্শক। তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)। পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬ টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে চাকলাদার পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌছুলে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের উপর সজোরে আছড়ে পড়ে। এতে গাছটি ভেঙ্গে বাস পুকুরে পড়ে যায়।

পরিদর্শক জানান, পুকুরের মধ্যে বাসের নিচে চাঁপা পড়ে থাকা অজ্ঞাত একজনের লাশ রয়েছে। সেই লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাস সম্পূর্ন উদ্ধার করা না হলে কতজন মারা গেছে নিশ্চিত বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ২ জন নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা বিভিন্ন চিকিৎসা নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে উদ্ধার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com