1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

কালকিনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালকিনি উপজেলা চত্তরের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেনী পেশার মানুষ।

এখানে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।

এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,কালকিনি থানা,কালকিনি প্রেসক্লাব,কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি,উপজেলা স্বাস্থ্য বিভাগ,কালকিনি পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবি এবং সেচ্ছাসেবী সংগঠন সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ,সহকারী কমিশনার(ভূমি)মোঃ কায়েসুর রহমান,কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শিবলী রহমান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল আকন,কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম কালকিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আরিফা হোক বিথী কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর সুলতানা কালকিনি উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাহমিনা বেগম কাকালকিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম প্রমূখ।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রভাত ফেরী বের করা হয়।পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমূহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com