1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মানসিক ভারসাম্যহীন আলম নুর ফিরে পেয়েছে নিজ পরিবার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:৫৯|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

মানসিক ভারসাম্যহীন আলম নুর ফিরে পেয়েছে নিজ পরিবার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-বরিশাল জেলার উজিরপুর মডেল থানার ওসির চেষ্টায় এক যুগ পর নিজের পরিবারের কাছে ফিরেছে মানসিক ভারসাম্যহীন আলম নুর নামের এক ব্যক্তি। শুক্রবার দুপুরে পরিবারের কাছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জাফর আহমেদ।

ওই ব্যক্তি হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আলম নুর (৪৬)।
ওসি জাফর আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোর রাত পৌন চারটার দিকে উপজেলার সাতলা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ছিলো আলম নুর।

বিষয়টি তাকে জানানো হলের পুলিশের একটি দল ওই গ্রামে পাঠিয়ে আলম নুরকে থানায় আনা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক কোন তথ্য দিতে পারেনি। ঠিকমতো নামও বলতে পারেনি। তার ভাষা সিলেট অঞ্চলের এবং ছাতক নাম বলে। তখন ছাতক থানায় ছবিসহ সন্ধান চেয়ে বার্তা পাঠানো হয়।

ওসি বলেন, থানা তার পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে আলম নুরের চাচাত ভাই মো. এখলাছ, মো. আজাদ, ভগ্নিপতি মো. ফজলুর রহমান, ভাগিনা মো. আবুল হাসান ও ভাতিজা মো. হাবিবুর রহমান থানায় আসেন।

ওসি জানান, আলম নুরের একমাত্র কন্যা দ্বাদশ শ্রেনীর ছাত্রী সনিয়া আক্তার ভিডিও কলের মাধ্যমে তার বাবার সাথে কথা বলেছে। দীর্ঘ ১২ বছর পর বাবাকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত সনিয়া কান্নায় ভেঙ্গে পড়েন।কন্যা সনিয়ার বরাতে ওসি জানান, আট বছর বয়সের সময় তার বাবা হারিয়ে যায়। তার মা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করে। তার বাবা গৃহস্থলীর কাজ করতো। ১২ বছর পূর্বে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে লাপাত্তা হয়।

ওসি আরো জানান, আলম নুরের পরিচয় পেয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেবা দেয়া হয়েছে। তাকে থানার কনষ্টেবল ইলিয়াস গোসল করিয়ে সেলুনে নিয়ে চুল-দাড়ি কেটে দিয়েছে। নতুন জামা-কাপড় পরিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাড়ে তিনটার দিকে আলম নুরকে নিয়ে ছাতক থানার উদ্দেশ্যে রওনা করেছে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com