1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শীতার্তদের মাঝে আগৈলঝাড়ায় সরকারের ২ হাজার ৬শ কম্বল বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৩০|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

শীতার্তদের মাঝে আগৈলঝাড়ায় সরকারের ২ হাজার ৬শ কম্বল বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় কনকনে শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের দুই হাজার ছয়শ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত দুই হাজার ছয়শ কম্বল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে বিতরণের জন্য প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানগন ৪৫টি ওয়ার্ডের অসহায়, দুস্থদের মধ্যে ওই সকল কম্বল বিতরণ করেছেন।

রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার ও গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার জানান, সরকারের বরাদ্দকৃত কম্বল পেয়ে তাৎক্ষনিকভাবে তারা ইউনিয়ন পরিষদে উপস্থিত দুস্থদের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু করেন।

পরে সংশ্লিষ্ঠ মেম্বরদের মাধ্যমে প্রতি ওয়ার্ডে বিতরণের জন্য কম্বলগুলো ওয়ার্ডে ওয়ার্ডে প্রেরণ করলে মেম্বরগন স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

চেয়ারম্যানদ্বয় জানান-চাহিদার তুলনায় কম্বল অপ্রতুল হওয়ায় প্রাপ্যতার সকলকে কম্বল বিতরণ করা যায়নি; ভবিষ্যতে বরাদ্দা সাপেক্ষ বঞ্চিতদের কম্বল প্রদান করা হবে। কম্বল বিতরেন সময়ে উপস্থিত ছিলেন রাজিহার ইউপি সচিব গৌতম পাল, গৈলা উপি সদস্য তরিকুল ইসলাম চান, মশিউর রহমান সরদার, সৌরভ মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com