1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে চেয়ারম্যান পুত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৩৪|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাদারীপুরে চেয়ারম্যান পুত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৯০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,ডাসার মাদারীপুর প্রতিনিধি-মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার এর পূত্র দিগন্ত তালুকদার(২৫)কে গাঁজাসহ আটক করেছে ডাসার থানা পুলিশ।এনিয়ে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

(২০ আগস্ট) সকালে দিগন্ত তালুকদারকে নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে গ্রেফতার করে (২১আগস্ট) দিগন্ত তালুকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত দিগন্ত তালুকদার উপজেলার শশিকর নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল তালুকদারের ছেলে।

এবিষয়ে স্থানীয়ারা জানান,গত রোববার দুপুরে ডাসার থানা এলাকার শশিকর চৌমাথা নামক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপতার করা হয়।

এসময় মোটরসাইকেলে আসা দিগন্ত তালুকদারের বডি তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভেতর থেকে দুই পুরিয়া (৫ গ্রাম) গাঁজা জব্দ করে ডাসার থানা পুলিশের এস আই সাহাবুদ্দিন খান তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাতে তার বিরুদ্ধে ডাসার থানার এস আই সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গত সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামি দিগন্ত তালুকদারকে আদালতে পাঠায় পুলিশ।

এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, আটক দিগন্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com